মেহেরপুর পৌরসভার ৪০ কোটি ৩০ লক্ষ ৮৯ হাজার ১৮৬ টাকার বাজেট ঘোষণা
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ-বছরে ৪০ কোটি ৩০ লক্ষ ৮৯ হাজার ১৮৬ টাকার বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার মেহেরপুর পৌরসভা মিলনায়তনে ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেট ও ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরে নতুন কোন কর আরোপ না করে এই বাজেট ঘোষণা করা হয়েছে।
মেহেরপুর পৌর সভার ১ নং প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ২ নং প্যানেল মেয়র সৈয়দ আবু আব্দুল্লাহ বাপ্পী, ৩ নং প্যানেল মেয়র মোছা:রোকসানা খাতুন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আল মামুন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিম, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা ডলার, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মুঞ্জুরুল কবীর রিপন, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন আক্তার, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর দিল আফরোজ জোছনা প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার নির্বাহী কমকর্তা জিএম ওবায়দুল্লাহ, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, হিসাব রক্ষক মো: মহাদ্দেস আলী। আরও উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তাসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM