ভ্যাপসা গরম-বিদ্যুতের লোডশেডিংয়ে দুর্বিসহ জন জীবন।
জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার
রোদের তীব্রতা না থাকলেও গত ৩ দিনের ভ্যাপসা গরম পড়ছে। সঙ্গে পাল্লা দিচ্ছে বিদ্যুতের লোডশেডিং। একদিকে গরম, অন্যদিকে লোডশের্ডিংয়ে কারণে দুর্বিষহ হয়ে উঠেছে গ্রামের মানুষের জনজীবন।
স্থানীয়রা বলছেন, ইরি-বোরো মৌসুমে লোডশেডিং তেমন ছিল না।
কিন্তু এখন দিন-রাতে ৮ থেকে ১০ বার যাওয়া-আসা করছে বিদ্যুৎ। এতে ইলেকট্রিক সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। আর বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে,
চাহিদার চেয়ে কম বিদ্যুৎ পাওয়ায় বেড়েছে লোডশেডিং।
পল্লী বিদ্যুতের গ্রাহক আব্দুর রহিম বলেন, বলেন (২৬শে জুন) সারারাত ভ্যাপসা গরমের কারণে ঘুমাতে পারিনি। একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে বিদ্যুতের ভেলিকিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় মানুষেরা। একবার বিদ্যুৎ চলে গেলে কখনো ফিরছে ১ ঘণ্টা পর, কখনো ফিরছে ২ ঘণ্টা পর।’
আরেক গ্রাহক মোঃ রাজন আলী বলেন,
‘গেলো ইরি-বোরো মৌসুমেও এত লোডশেডিং ছিল না।
কিন্তু এখন বেড়েছে লোডশেডিং।
একবার বিদ্যুৎ গেলে কখন আসবে কর্তৃপক্ষও বলতে পারছে না।
আজ বুধবার দুপুর থেকে বিদ্যুৎ ছিল না। যদিও আসে,আবার কিছু সময় থেকে আবার চলে যায়।
এভাবে বিকেল থেকে সারারাত ৮ থেকে ১০ বার বিদ্যুৎ যাওয়া-আসা করেছে।’
হোসেন আলী আরও বলেন,
‘এতে গরমে যেমন মানুষ কষ্ট পাচ্ছে,।
তেমনি ইলেকট্রিক সামগ্রী, ফ্রিজ, টিভি, ভ্যান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।’
রাজবাড়ী জেলা বিদ্যুৎ সমিতি-সাব জোনাল অফিসের এজিএম বলেন, রাজবাড়ীতে প্রতিদিন বিদ্যুতের চাহিদাবেশি। কিন্তু মিলছে কম।
তাই লোডশেডিং বেড়েছে। আমাদের একটি ফিডার বন্ধ রেখে অন্য ফিডার চালাতে হচ্ছে।
চাহিদা মতো বিদ্যুৎ পাওয়া গেলে আর লোডশেডিং থাকবে না।’
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM