মেহেরপুরে বঙ্গবন্ধু আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টে গাংনী সরকারি ডিগ্রী কলেজ এবং করমদি কলেজ নিজ নিজ খেলায় জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
বুধবার (২৬ জুন) সকালে অনুষ্ঠিত ১ম কোয়ার্টার ফাইনাল খেলায় গাংনী ডিগ্রী কলেজ ১-০ গোলে বামুন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
বিজয়ী দলের ওসামা খেলার প্রথমার্ধের জয় সুচক গোলটি করেন। একই মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় করমদি কলেজ টাইব্রেকারে ৫-৪ গোলে সন্ধানী স্কুল এন্ড কলেজেকে পরাজিত করে।
নির্ধারিত সময় খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। টাইব্রেকারে করমদির পক্ষে শাহীন, শাকিল, জুয়েল, সালাউদ্দিন এবং মোমিন গোল করেন।সন্ধানীর পক্ষে ইশতিয়াক, আবু জুবায়ের, কাবীরুল এবং সাইফ একটি করে গোল করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM