রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ অর্থবছরের নির্দেশনা অনুযায়ী গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) বেলা সাড়ে ১২টায় রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের কনফারেন্স রুমে গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল কবীর মেনন। এসময় তিনি পাসপোর্ট ও ভিসার সমস্যায় ভুক্তভোগীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল কবীর মেনন বলেন, জনগণের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দেয়া। তাই মাঠ পর্যায়ে ভুক্তভোগীদের সমস্যার কথা শুনেছি এবং সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। পাসপোর্ট ও ভিসা অফিসের সেবা প্রদানকারীদের জনবলের অভাব রয়েছে। এই জনবল বৃদ্ধি করলে আশা করছি সমস্যার সমাধান হবে।
এসময় রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান সহ পাসপোর্টের সমস্যায় ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM