রাজবাড়ী হসপিটালে চিকিৎসা অবহেলায় সাপে কাটা রুগীর মৃত্যু।
জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ীতে সাপের কামড়ে সুবিতা রানী দাস (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। তবে হাসপাতালে আনার পর চিকিৎসকদের অবহেলায় ওই নারীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।
জানা গেছে, সুবিতা রানী রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ধুবারিয়া গ্রামের ধীরেন্দ্রনাথ দাসের সহধর্মিমৃতের নাতি অন্তর কুমার দাস জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির টিউবওয়েল বাসন পরিষ্কারের কাজ করছিলেন সুবিতা রানী দাস। ওই সময় হঠাৎ একটি গোখড়া সাপ তার ডান হাতে কামড় দেয়। পরিবারের সদস্যরা ওই সময়ই তার হাতে বাঁধন দিয়ে ৬টা ২০ মিনিটে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পরপরই চিকিৎসকরা এ্যান্টিভেনম না দিয়ে রোগীর অবস্থা দেখার জন্য হাতের বাঁধন খুলে এ ঘটনার প্রায় ৫০ মিনিট পর ৭টা ১০ মিনিটে রোগীর মৃত্যু হয়। তিনি এই মৃত্যুর জন্য চিকিৎসকদের অবহেলাকে দায়ী করেন।অভিযোগ রয়েছে রাজবাড়ী সদর হাসপাতালে সাপে কামড় দেওয়া রোগী আসলে রক্ত নিয়ে পরীক্ষা করা হয়। যদি বিষধর সাপে কামড় দেওয়া হয় তাকে এ্যান্টিভেনম না দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আর যদি বিষধর সাপে কামড় না দেয় তাহলে ভর্তি রাখা হয়। রাজবাড়ী সদর হসপিটালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, রোগীর শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেই সময় তিনি মারা যায়।তবে কী কারণে বিষধর সাপে কামড় দেওয়া রোগীদের এ্যান্টিভেনম না দিয়ে রেফার করা হয় জানতে চাইলে তিনি বলেন, স্বজনদের ইচ্ছায় রেফার করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM