তিন সন্তানের জন্ম দিয়েছেন ছকিনা বেগম নামে ৪০ বছর বয়সী এক গৃহবধূ
জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ছকিনা বেগম নামে ৪০ বছর বয়সী এক গৃহবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ৩ নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।
ছকিনা বেগম রাজবাড়ী কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণাডাঙি গ্রামের মো. বিল্লাল খান এর স্ত্রী ।
পরিবারের সদস্যরা জানান সোমবার (২৪ জুন) দিবাগত রাত দশটার দিকে প্রসব ব্যথা নিয়ে পাংশা আধুনিক ক্লিনিকে ভর্তি হন। পরে রাতে এগারোটার দিকে সিজারিয়ান ছাড়াই তার তিন সন্তানের জন্ম হয়। তিন সন্তানদের মধ্যে তিনজনই ছেলে।
তিন সন্তানের বাবা বিল্লাল খান বলেন, আমার একসঙ্গে তিনটি ছেলে সন্তান হয়েছে আমার খুব ভালো লাগতেছে এবং আমার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরাও অনেক খুশি।
ডা. মো. খন্দকার আবু জালাল বলেন, তিনটি বাচ্চা নরমাল ডেলিভারি করাতে পেরে আমরা অনেক খুশি এবং মা ও তিন সন্তান সুস্থ আছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM