রাজশাহীতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আগমনে রাসিক মেয়রের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন।
রাজশাহী ব্যুরো ঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নজরুল ইসলাম চৌধুরী আজ সোমবার (২৪জুন) বিকাল সাড়ে পাঁচ টায় দুই দিনের সফরে রাজশাহীতে এসেছেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর রাজশাহীতে আগমনে শাহ মখদুম বিমানবন্দরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী ঢাকা সফররত রাসিক মেয়রের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
রাসিক মেয়রের পক্ষ থেকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, প্রচার সম্পাদক দিলিপ কুমার ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM