দিনাজপুরে তালাকপ্রাপ্তা স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রী আইসিউতে চিকিৎসাধীন ঘাতক স্বামী আটক ।
জেলা প্রতিনিধি, দিনাজপুর
সাবু রায়( বিকে)
দিনাজপুরে তালাকপ্রাপ্ত স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ । ২১/৬/২৪- বিকেল ৪ টার সময় দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের বেঙ্গড় দীঘি নামক স্থানে এ ঘটনা ঘটে।স্থানীয় একাধিক সূত্রে জানা যায় প্রায় ৬ মাস আগে আজাদ এবং সুবর্ণা দম্পত্তির ছাড়াছাড়ি হয় এবং তাদের দুইটি ছেলে মেয়ে সন্তান রয়েছে।পরে স্ত্রী পরকীয়া করে একজনকে বিয়ে করেন। নতুন স্বামীর সাথে সংসার করে আসতেছিল সুবর্ণা এবং তালাকপ্রাপ্ত আজাদের সঙ্গে ও যোগাযোগ করতেছিলো সুবর্ণা। এক পর্যায়ে আজাদকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসেন সুবর্ণা বেঙ্গড় দিঘির নির্জন জায়গায়। দুজনের আলাপ আলোচনার এক পর্যায়ে দুজনের মধ্যে বাগ বিতর্কতার দ্বন্দ্ব সৃষ্টি হলে ক্ষিপ্ত হয়ে তালাকপ্রাপ্ত স্বামী আজাদ এলোপাথাড়ি অস্ত্রের আঘাতে হাতের দুই আঙ্গুল এবং মাথায় আঘাত করে। ঘটনাস্থলে স্ত্রী সুবর্ণা মাটিতে ডুলে পড়লে ওখান থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা আজাদকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। দিনাজপুর সদরের ৮ নং শংকরপুর ইউনিয়নের কালাই কুড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীর ছেলে আজাদ। এবং রামচন্দ্রপুর গ্রামের আলমের মেয়ে সুবর্ণা। তাৎক্ষণিক পরিবার ও আত্মীয় স্বজন সুবর্ণাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান বর্তমানে সুবর্ণা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM