গাংনীতে র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীস্থ র্যাব সিপিসি-৩ এর অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের মোঃ আক্কাস আলির ছেলে নুহু (৩৫)।
শনিবার (২২জুন) সকাল ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাংনীস্থ র্যাব ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি অভিযানিক দল নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থানার মোকারিমপুর ইউনিয়নের গোপিনাথপুর সেন্টারপাড়ার মৃত হাতেম আলীর ছেলে মোঃ সাহাবুল ইসলাম (৪৫) এর বসত বাড়ি থেকে গ্রেপ্তার করে।
র্যাব সুত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী মোঃ নুহুর বিরুদ্ধে ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলীর আইনের ০৪ ধারা মোতাবেক ৭ বছরের সাজা হয়। যার মামলা নং এসটিসি-৩৯/১৩।
গ্রেপ্তারকৃত মোঃ নুহুকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM