ভোলার বোরহানউদ্দিনে ১৩ জুয়ারী আটক
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চকঢোস গ্রাম নামক এলাকা থেকে ১৩ জুয়ারীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। গত ২০ জুন (বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনির হোসেন ও এসআই জি, এম, শাহাবুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে স্থানীয় সবুজের দোকান থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, চকঢোস গ্রামের মফিজুল হকের ছেলে লোকমান, ও জাহাঙ্গীরের ছেলে মনির, আঃ গনির ছেলে ইব্রাহীম, আবু তাহেরের ছেলে আকবর হোসেন, জাকির হোসেনের ছেলে সোহাগ, আব্দুল গনির ছেলে ইসমাইল, আবুল কালামের ছেলে জসিম, ছেলামতের ছেলে কামরুল, ইউনুসের ছেলে রুবেল, আব্দুর কাদেরের ছেলে মিজানুর রহমান, সামসুল হকের ছেলে জিয়া, রফিজল মিয়ার ছেলে মিজান, খোরশেদ আলমের ছেলে আক্তার।
তাদেরকে জুয়া আইনে ভোলার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির গণমাধ্যমকে জানান, ১৩ জন জুয়ারীকে আটক করে ভোলার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এবং জুয়া খেলাসহ সকল অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM