আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন।
রাজশাহী ব্যুরো ঃ আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। এবারের থিম 'নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম'। যোগব্যায়াম ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ১০ম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ছয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম অডিটোরিয়ামে এ যোগ ব্যায়ামের আয়োজন করা হয়।
যোগব্যায়াম অনুষ্ঠানের শুরুতেই রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার তার স্বাগত বক্তব্যে যোগব্যায়ামের ইতিহাস ও বর্তমান বিশ্বে যোগব্যায়ামের ব্যাপক প্রসারের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি ১০ম আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন। রাজশাহী ইয়োগি সেন্টারের পরিচালক আফসানা বেগমের দিকনির্দেশনায় যোগব্যায়াম অনুশীলন করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM