বজ্রপাতে চরফ্যাশনে কৃষক নিহত, স্বজনের আহাজারি।
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
ভোলার চরফ্যাশনে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেন।
অদ্য ২০ জুন (বৃহস্পতিবার) সকালে উপজেলার শশীভূষন থানাধীন জাহানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত মোঃ আক্তার তালুকদার (৪০) ওই ওয়ার্ডের রশিদ তালুকদারের ছেলে। জাহানপুর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, আক্তার সকালে স্থানীয় সৌরভ মিয়ার খামারে গরুর ঘাস কাটার জন্য মাঠে যান এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। বজ্রপাতে আক্তার ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM