রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা।
রাজশাহী ব্যুরো ঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ৩ বছরের জন্য রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি এবং মো. ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা যুবলীগের ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি এবং মো. মনিরুজ্জামান খান মণিরকে সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগরে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা হয়। উক্ত কমিটিকে আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
রাজশাহী জেলা যুবলীগ : সহ-সভাপতি-আলমগীর হোসেন রঞ্জু, জোবায়ের হাসান রুবন, মুজাহিদ হোসেন মানিক, আরিফুল ইসলাম রাজা, তছিকুল ইসলাম, ওয়াসিম রেজা লিটন, কাজী মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান।
যুগ্ন সাধারণ সম্পাদক-মোবারক হোসেন, সামাউন ইসলাম, সেজানুর রহমান সেজান,
সাংগঠনিক সম্পাদক-কামরুল ইসলাম মিঠু।
রাজশাহী মহানগর যুবলীগ : সহ সভাপতি- আমিনুর রহমান খান, মোখলেসুর রহমান মিলন, মুকুল শেখ, মাজেদুল আলম শিবলী, জয়নাল আবেদীন।
যুগ্ন সাধারণ সম্পাদক-শফিকুজ্জামান শফিক , রায়হানুল রহমান রয়েল
সাংগঠনিক সম্পাদক-খালেদ হাসান বিপ্লব, অরবিন্দ দত্ত বাপ্পি
গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক-মুরসালিন হক বাবু
সহ সম্পাদক প্রনব কুমার সরকার, এস এম আশিকুর রহমান
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM