বিশেষ প্রতিনিধি ঃ সোহাগ চৌধুরী নোয়াখালী সদর উপজেলা মাইজদীতে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।সোহাগ চৌধুরীর পিতা সাহাবুদ্দিন চৌধুরী তদানীন্তন একজন উচ্চ শিক্ষিত লোক ছিলেন এবং নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন।সোহাগ চৌধুরীরা ৭ ভাই বোন সকলে উচ্চ শিক্ষিত।সোহাগ চৌধুরী ছোট বেলা থেকে জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন এবং অন্যায় অবিচার এবং সমাজের বৈষম্যের বিরুদ্ধে বলিষ্ঠ ভুমিকা পালন করেন। তিনি সারাজীবন গরীব অসহায় মানুষের মাঝে হাসি ফুটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সোহাগ চৌধুরী মাইজদী পিটিআই স্কুল থেকে প্রাথমিক, ঐতিহ্যবাহী নোয়াখালী জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ শিক্ষা অত্যন্ত কৃতিত্বের সহিত সম্পন্ন করেন। সোহাগ চৌধুরী বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী সরকারি কলেজের আহবায়ক এবং নোয়াখালী জেলা ছাত্রলীগের দুঃসময়ে রাজপথে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। এ জন্য বিভিন্ন সময়ে জেল জুলুম এবং হামলা নির্যাতনের শিকার হতে হয়।সোহাগ চৌধুরী কখনও নিজের আরাম আয়েশ বিলাস বহুল জীবন যাপনের জন্য রাজনীতি করেন না। গরীব অসহায় দুস্থ মানুষের জন্য কাজ করাই তার মুল লক্ষ্য। সোহাগ চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সদস্য পদ অলংকৃত করেছেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোহাগ চৌধুরী নোয়াখালী ৪ সদর সুবর্ণচরে এমপি পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে একরাম চৌধুরীর সাথে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেন এবং নোয়াখালীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। সমস্ত গোয়েন্দা রিপোর্টে সোহাগ চৌধুরী একরাম চৌধুরীর চাইতে বিশাল ব্যবধানে এগিয়ে থাকলেও অল্পের জন্যে মনোনয়ন বঞ্চিত সোহাগ চৌধুরীর ব্যাপক প্রশংসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের। আগামীতে সোহাগ চৌধুরী নৌকা মনোনয়ন পাবে বলে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারী মনোনয়ন বোর্ড। নোয়াখালী উন্নয়নের ব্যাপারে সোহাগ চৌধুরী সব সময় সক্রিয়। সোহাগ চৌধুরী ঢাকা নোয়াখালী রুটে ট্রেনের দাবিতে দীর্ঘ ৬ বছর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, যার ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী ১৫ নভেম্বর ২০২৩ অনুমোদন দিয়েছেন। শীঘ্রই চালু হবে রেল মন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি নোয়াখালীতে আন্তর্জাতিক বিমান বন্দর এবং ইকোনমিক জোন স্হাপনের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আগামীতে সোহাগ চৌধুরী এমপি নির্বাচিত হয়ে জনগণের মনের আশা পৃর্ন হবে এবং সদর সুবর্ণচর বাংলাদেশের শ্রেষ্ঠ মডেল উপজেলা হবে এটাই নোয়াখালী ৪ সদর সুবর্ণচরের সর্বস্তরের জনগণের প্রত্যাশা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM