গাংনীতে হেরোইন নিয়ে মাদ্রাসার অফিস সহায়কসহ আটক ২
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ৭ গ্রাম হেরোইন নিয়ে মাদ্রাসার অফিস সহায়কসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(১১ মে) সন্ধা সাড়ে ৬টার দিকে তাদের আটক করে। আটককৃত হলো মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে পিন্টু (৪৬) ও একই গ্রামের আলী হোসেনের ছেলে কুলবাড়িয়া দাখিল মাদ্রাসার অফিস সহায়ক আলহাজ্ব (২৩)।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাথুলী তিন রাস্তা মোড় এলাকার হোটেলের সামনে থেকে ৭ গ্রাম হেরোইনসহ পিন্টু ও আলহাজ্ব কে আটক করে পুলিশ।
আটককৃত পিন্টু ও আলহাজ্ব এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM