সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া থেকে ছয়টি বস্তায় ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
বন টহল ফাঁড়ির বনরক্ষীদের দেখে নৌকা ফেলে পালিয়ে যান শিকারিরা।
ঘটনাস্থল থেকে একটি নৌকা জব্দ করা হয়েছে। সোমবার (১০ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের শাকবাড়িয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়।
কয়রার শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়েছে।
টর্চ লাইটের আলোয় দূর থেকে দুজন শিকারিকে সুন্দরবনের ভেতরে পালিয়ে যেতে দেখেছি কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল বলেন, কাশিয়াবাদ ও শাকবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাংস ও নৌকা ফেলে পালিয়ে যান চোরা শিকারিরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM