রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার।
রাজশাহী ব্যুরো ঃ গত (৯ জুন ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৩ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন ও ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM