রাজবাড়ীর কালুখালীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আশিক হাসান সীমান্ত কালুখালী রাজবাড়ী
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসন এর আয়োজনে
আজ (৮ জুন শনিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ভূমি সেবা সপ্তাহের (৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত)-২০২৪ এর উদ্বোধন করা হয়।
র্যালি শেষে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মেহেরুন্নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, জনস্বাস্থ্য কর্মকর্তার রিপন চন্দ্র শীল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত হোসেন,কাম ক্যাশিয়ার সুবাহান সহ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কালুখালী উপজেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবা পেতে এসে সাধারণ মানুষ যেন বিড়ম্বনার শিকার না হন। তিনি বলেন,আমাদের সকলের লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে স্বচ্ছ সেবা নিশ্চিত করা। ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন।ডিজিটাল সেবার মাধ্যমে একদিকে যেমন ভূমি সংক্রান্ত জটিলতার অবসান হবে অন্যদিকে ভূমি অফিস গুলোতে দালালদের দৌরাত্ব হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এখন মিউটিশন যে কোন অনলাইনের মাধ্যমে করা যায়।
এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM