পত্নীতলায় গাঁজা সহ আটক ৩
মোকছেদুল ইসলাম, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নে গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
গতরাত সাড়ে বারোটার দিকে মোসলেমের মোড় এলাকায় আপারেশন পরিচালনা করে সাড়ে সাত চল্লিশ কেজি গাঁজা, তিনটি মোবাইল ও তিনটি সিম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের নবির উদ্দিনের ছেলে নুর নবী, চাঁপড়া গ্রামের রামপদের ছেলে রজনী ও নাচোল থানার দেউপাড়া গ্রামের ইসহাকের ছেলে নবী।
র্যাব-৫ জানায়, দীর্ঘদিন ধরে ভারতীয় সীমানা এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রি করতো আটক নুরনবী, রজনী ও মোঃ নবী।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM