নেত্রকোণায় ধর্ষণ মামলার প্রধান আসামী চান্দু গ্রেফতার : র্যাব-১৪
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
নেত্রকোণার মদনে ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ ইমরান হোসেন চান্দুকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। গ্রেফতারকৃত চান্দু মিয়া মদন উপজেলার কাইকুড়িয়া (মাইজপাড়া) গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে। র্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোঃ আশরাফুল কবীর
স্বাক্ষরিত প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে (৬ জুন) বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, চলতি বছরের ১৪ এপ্রিল রাতে মোঃ ইমরান হোসেন চান্দু সুকৌশলে ভিকটিমের ঘরে ঢুকে ভিকটিম কিছু বুঝে উঠার আগেই তার মুখ চেপে ধরে পাজাকোলে করে ঘরের পিছনে পশ্চিম পার্শ্বে জঙ্গলে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে, ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নেত্রকোণা জেলার মদন থানায় ১টি ধর্ষণ মামলা দায়ের করে। যা মদন থানার মামলা নং-১১/৪৪। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তিনি আরও জানান, মামলা হওয়ার পর থেকেই ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ ইমরান হোসেন ওরফে চান্দু গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায়, পলাতক প্রধান আসামীর অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ৬ জুন রাত ১০ টায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বড়পুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামী মোঃ ইমরান হোসেন ওরফে চান্দুকে গ্রেফতার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জেলার মদন থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM