নগরীতে পিকাপের ধাক্কায় ১ ব্যক্তি নিহত
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর নওদাপাড়ার আম চত্বর এলাকায় পিকআপের ধাক্কায় ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ ৭ই জুন শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম নগরীর দড়িখরবনা এলাকার আব্দুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ইসলাম রাস্তা পার হচ্ছিল। এসময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামকে ধাক্কা দিয়ে পিকআপটি দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM