বাঘায় পূনরায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দীন লাভলু
শুভ, বাঘা(রাজশাহী) প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর বাঘা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে এ নির্বাচন শেষ হয়। বাঘা উপজেলায় হাডাহাড্ডি লড়াই হয়েছে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে।
বাঘায় মোটরসাইকেল প্রতীকে মাত্র ১০৬ ভোট বেশি পেয়ে অ্যাড. লায়েব উদ্দীন লাভলু বিজয় লাভ করেছে। তার নির্বাচিত প্রতীক মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩২ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন লায়েব উদ্দীন লাভলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক নিয়ে ৩২ হাজার ২৯৯ ভোট পেয়েছেন রোকনুজ্জামান।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে ২৫ হাজার ৬৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল মোকাদ্দেস। তার নিকটতম প্রার্থী বই প্রতীকে ২২ হাজার ৯৯২ ভোট পেয়েছেন কামরুজ্জামান। আরেক প্রার্থী টিউবওয়েল প্রতীকে মেহেদী হাসান মিনার পেয়েছেন ১৩ হাজার ৬৫৭ ভোট।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ২৫ হাজার ৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন রিনা খাতুন। তার নিকটতম প্রার্থী কলস প্রতীকে ২২ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন ফাতেমা খাতুন। অন্য প্রার্থীদের মধ্যে প্রজাপতি প্রতীক নিয়ে ১৪ হাজার ২০৮ ভোট পেয়েছেন ফারহানা দিল আফরোজ।
বাঘা উপজেলা নির্বাচনে সর্বমোট ভোট পড়েছে ৬৬ হাজার ২৩২টি ভোট। এরমধ্যে ভোটের সংখ্যা ৩ হাজার ৯৪৪ ভোট। বৈধ ভোটের সংখ্যা ৬২ হাজার ২৮৮ ভোট। ভোটের শতকারা হার ৩৯ দশমিক ৯৮ শতাংশ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM