রূপসায় চেয়ারম্যান পদে হাবিব, ভাইস চেয়ারম্যান পদে আবদুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুনা নির্বাচিত
মোঃ শাকিল শেখ স্টাফ রিপোর্টার
খুলনার রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব (দোয়াত কলম)৷ তিনি ভোট পেয়েছেন ২৫৭৭৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ(কাপ-পিরিচ) পেয়েছেন ২৪০৬৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে হাফেজ মাওলানা আবদুল্লাহ যোবায়ের (তালা) নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৯৮০২। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগ নেতা হিরন আহম্মেদ (টিউবওয়েল) পেয়েছেন ১৭৭৩৬ ভোট। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সারমিন সুলতানা রুনা(প্রজাপতি)। তার প্রাপ্ত ভোট ৩৬৬৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারহানা আফরোজ মনা(কলস) পেয়েছেন ২৭৭০৬ ভোট।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM