1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন।

নিয়োগ জালিয়াতির অভিযোগ, সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৩১ বার পঠিত

নিয়োগ জালিয়াতির অভিযোগ, সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

রংপুর ব্যুরো প্রধান: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধানের নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিন্ডিকেট সদস্য ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।
রবিবার (০২ জুন) বিকেলে উপ-রেজিস্ট্রার ময়নুল আজাদের সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ ও উপ-রেজিস্টার ময়নুল আজাদ। এখানে কমিটির সচিব শুধু সাচিবিক দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করা হয়েছে। এ সংক্রান্ত একটি পত্র দৈনিক নয়া কন্ঠ প্রতিবেদকের হাতে এসেছে।
অফিস আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশন পত্রের সাথে সংযুক্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত তাবিউর রহমান প্রধানের প্রভাষক পদে নিয়োগ সংক্রান্ত অভিযোগের বিষয়ে দালিলিক প্রমাণ এবং মহামান্য হাইকোর্টে মোহা. মাহমুদুল হক কর্তৃক দাখিলকৃত রীট মামলার (রীট পিটিশন নং ২৭৬৮/২০২২) পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১৪ মার্চ মহামান্য হাইকোর্ট কর্তৃক জারিকৃত রুল ও আদেশ অনুযায়ী দফাওয়ারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের লিখিত বক্তব্য চেয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পত্র প্রেরণ করেছেন।
সেই বিষয়ে তথ্য অনুসন্ধানের নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃক ইতিপূর্বে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। সেই তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন গত ১ জুন ২০২৪ তারিখে সিন্ডিকেটের ১০৩তম সভায় পর্যালোচনাপূর্বক সিন্ডিকেট কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD