1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

চ‌্যা‌নেল আই প্রকৃ‌তি ও জীবন ক্লা‌বের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পা‌লিত। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

চ‌্যা‌নেল আই প্রকৃ‌তি ও জীবন ক্লা‌বের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পা‌লিত।

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

” সুন্দর প্রকৃ‌তি‌তে গ‌ড়ি সুস্থ জীবন ”
রাজবাড়ী‌তে চ‌্যা‌নেল আই প্রকৃ‌তি ও জীবন ক্লা‌বের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পা‌লিত।

বুধবার সকালে রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান উপদেষ্টা ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অবঃ অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান মিয়া এ কার্যক্রমের উদ্বোধন করেন।

শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যক্ষ নুরুল হক আলম, ডা. আব্দুর রহিম মোল্লা, টিআইবি’র সমন্বয়কারী মাসুদ আহম্মেদ ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক বক্তৃতা করেন।
আলোচনা সভা শেষে ২ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং আনুষ্ঠানিকভাবে বৃক্ষের চারা রোপণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD