মেহেরপুরের আমঝুপিতে জন্ম নিবন্ধন করায় শিশুর মাকে পুরস্কৃত
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি গ্রামের শাহরিয়ার সৈকত ও মুরশিদা খাতুন দম্পতি তাদের নিজ উদ্যোগে ৪৫ দিন বয়সী শিশু সাজিদ হোসেনের জন্ম নিবন্ধন করায় শিশুর মাকে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে শাহরিয়ার সৈকত ও মুরশিদা খাতুন তাদের ৪৫ দিন বয়সী শিশু সাজিদ হোসেনেকে নিয়ে ইউনিয়ন পরিষদ এসে জন্ম নিবন্ধন করেন। এতে খুশি হয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমঝুপি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শিশুর মাকে পুরস্কৃত করা হয়।
আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন। আমঝুপি ইউনিয়নের সচিব রওনক জাহান, সদস্য আরিফ হোসেন, উদ্যোক্তা রাজিয়া সুলতানা প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM