1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক। দুইটি মোটরসাইকেল উদ্ধার। আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক দামুড়হুদায় মাদ্রাসার সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি: পাল্টা সংবাদ সম্মেলনে মানহানির মামলার হুঁশিয়ারি বাউনিয়াবাদে বিলাসী জীবনযাপনের অর্থের উৎস কী? ব্যক্তিগত সম্পর্কের আড়ালে অর্থ আদায় ও মামলা-হামলার হুমকির অভিযোগ ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরুদ্ধ ব্যাটারিচালিত রিকশাচালকদের, রাজধানীতে যানজটের শঙ্কা রাজনৈতিক খোলস বদলে অপরাধের পুরোনো সাম্রাজ্য পুনর্গঠনের অভিযোগ, দখল-চাঁদাবাজির আশঙ্কায় তটস্থ স্থানীয়রা রাজধানী ও বরগুনায় গভীর রাতে চার বাসে আগুন, জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা রৌমারীতে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার কসমেটিক সামগ্রী জব্দ দীপাবলির ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ মান্দায় মাদকের আসরে পুলিশের অভিযান: ১০ জন আটক

ইবিতে তারুণ্য’র নতুন নেতৃত্বে আমিনুল ও বুশরা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৪১ বার পঠিত

ইবিতে তারুণ্য’র নতুন নেতৃত্বে আমিনুল ও বুশরা।

তারিকুল ইসলাম, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য’র ২০২৪-২৫ অর্থবছরের সভাপতি হিসেবে বাংলা বিভাগের শিক্ষার্থী মো: আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফাবিহা বুশরা নির্বাচিত হয়েছেন।

সোমবার(৩জুন)বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে দিনব্যাপী তারুণ্য’র “১৫ তম বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও সুবাসিত সদস্য সংবর্ধনা ২০২৪” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তারুণ্যের ১০ম সভাপতি আরমান রেজা জয়’কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের নেতৃত্বে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দুরন্ত পথিক ও অগ্রপথিক সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

নির্বাচনে ১৯১ জন ভোটারদের মধ্য থেকে ভোটাররা প্রত্যক্ষভাবে ভোট প্রদান করে ৬৫ জন প্রার্থীর মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক বেছে নেন। দুপুর ২.৩০ টা থেকে দেড় ঘণ্টাব্যাপী ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল পর্যালোচনার পর আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

তারুণ্য’র দুরন্ত পথিক ইসতিয়াক আহমেদ হিমেল এবং রহিমা খাতুন এর সঞ্চালনায়, তারুণ্য’র সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয় এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারুণ্য’র সভাপতি মো. মারুফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড.আব্দুল গফুর গাজী ।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন তারুণ্যের ১০ম সভাপতি আরমান রেজা জয়, ১০ম সাধারণ সম্পাদক তাইয়েব হোসেন জনি, ১২তম সভাপতি সাকির হোসেন, ১২তম সহ-সভাপতি আব্দুল্লাহ তাবরিজ খাঁন, ১৩তম সভাপতি আসিফা ইসরাত জুঁই, ১৩ তম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, তারুণ্যের সুবাসিত সদস্য ও ঐক্যমঞ্চের সদস্য সচিব এ.এস.এইচ অলিউল্লাহ ও ইফতি জাহান শেফা। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ। এদিন সুবাসিত সদস্য সংবর্ধনা উপলক্ষে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদানের মাধ্যমে ৪৬ জন সুবাসিত সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য যে তারুণ্য একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। বৈষম্যহীন সমাজ গঠনে তারুণ্যর শক্তিকে কাজে লাগানো, তরুণদের স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন করে গড়ে তোলা, নেতৃত্ব দক্ষতা তৈরি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিল্প ও সাংস্কৃতিক মুল্যবোধ গঠনে বইপাঠ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা সহ নানাবিধ সামাজিক কাজ করে যাচ্ছে তারুণ্য।অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD