রূপগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ গ্রাম আদালত সংক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের নিয়ে দি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ জুন সোমবার সকালে রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত গ্রাম আদালত কার্যক্রমের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌরিন করিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী নিলা, রূপগঞ্জ সহকারী কমিশনার ভূমি সিমন সরকার, রূপগঞ্জ থানার (ওসি) দীপক চন্দ্র সাহা, রুপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ-সম্পাদক মুকবুল হোসেন সহ উপজেলার সকল ইউনিয়নের সচিব ও ইউপি সদস্যরা। পরে উক্ত গ্রাম আদালত কার্যক্রমের অনুষ্ঠানে একে একে সবাই বক্তব্য রাখেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM