1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক খোলস বদলে অপরাধের পুরোনো সাম্রাজ্য পুনর্গঠনের অভিযোগ, দখল-চাঁদাবাজির আশঙ্কায় তটস্থ স্থানীয়রা রাজধানী ও বরগুনায় গভীর রাতে চার বাসে আগুন, জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা রৌমারীতে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার কসমেটিক সামগ্রী জব্দ দীপাবলির ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ মান্দায় মাদকের আসরে পুলিশের অভিযান: ১০ জন আটক উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে বশেফমুবিপ্রবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৫২ বার পঠিত

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে বশেফমুবিপ্রবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ইয়াসির আরাফাত (বশেফমুবিপ্রবি প্রতিনিধি)

সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং এ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়। কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামরুল আলম খান উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা বাতিলের পাশাপাশি স্বতন্ত্র বেতনকাঠামো প্রণয়নের দাবি জানানো হয়। দাবি আদায়ে কাজ থেকে বিরত থাকার পাশাপাশি প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করারও হুঁশিয়ারি দেন তাঁরা।

মানববন্ধনে রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিম বক্তৃতা করেন। কর্মসূচি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, চলতি বছরের ১ জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যাঁরা নতুন যোগ দেবেন, তাঁরা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন-সুবিধা পাবেন না। তার পরিবর্তে নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD