বগুড়ায় স্বামী কর্তৃক স্ত্রী ও ১১ মাসের শিশু বাচ্চা কে হত্যা, খুনি আটক
বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম মন্ডল
বগুড়া শহরের বনানী এলাকার একটি আবাসিক হোটেল থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। খুনি সেনা সদস্য আজিজুল হককে আটক করেছে পুলিশ।
রবিবার (২ জুন) বেলা ১১টার দিকে ওই হোটেলের ৩০১ নম্বর কক্ষের বাথরুম ও খাটের নিচে থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির বস্তাভর্তি মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হলেও মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ।
বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী আশামনি ও এক বছরের পুত্র সন্তান আব্দুল্লাহ্ আল রাফি।
খুনি সেনা সদস্য আজিজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এসব তথ্য প্রদান করেন ।
নিহত আশা মনির ভাই মেহেদি হাসান সনি জানান, আজিজুল হকের সঙ্গে প্রায় তিন বছর পূর্বে তার বোনের বিয়ে হয়।
আজিজুল দুই মাসের ছুটিতে বগুড়ায় আসে সে। এরপর গত বৃহস্পতিবার শহরের নারুলি এলাকায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসে । ঘুরে বেড়াতে যাওয়ার কথা বলে তার বোন ও ভাগ্নেকে নিয়ে শনিবার শ্বশুর বাড়ি থেকে বেড় হয় খুনি আজিজুল।
শুভেচ্ছা হোটেলের ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার পর আজিজুল হক তার স্ত্রী ও এক বছর বয়সি সন্তানকে নিয়ে দোতলার একটি কক্ষে ওঠেন।
এরপর রাত ১১টার দিকে তিনি হোটেল থেকে বের হয়ে যান।
তিনি বলেন, আজ বেলা ১১টার দিকে আজিজুল হক হোটেলে কক্ষের ভাড়া পরিশোধ করতে আসেন। কিন্তু তখন তার সঙ্গে স্ত্রী ও সন্তান না থাকায় আমাদের সন্দেহ হয়।
এরপর আমরা তাকে আটক করে পুলিশে খবর দিই। পুলিশ এসে ওই কক্ষের ভেতরে আজিজুল হকের স্ত্রীর গলকাটা বিবস্ত্র মরদেহ এবং খাটের নিচে বস্তাবন্দি মাথাবিহীন সন্তানের মরদেহ উদ্ধার করে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM