বগুড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রনি
বিশেষ প্রতিনিধি
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) অতিরিক্ত সাধারণ সম্পাদক-এর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন সুলতান মাহমুদ খান রনি।
গত ৩০ মে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর নিকট সুলতান মাহমুদ খান রনি তার পদত্যাগ পত্র জমা দেন।
পদত্যাগ পত্রে সুলতান মাহমুদ খান রনি উল্লেখ করেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) অতিরিক্ত সাধারণ সম্পাদক’র দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।
সে কারণে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন।
জেলা প্রশাসকের পক্ষে পদত্যাগপত্রটি অফিসিয়ালভাবে গ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ শিপুল হক।
পদত্যাগ পত্রটি তিনি অনুলিপি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও জেলা পুলিশ সুপার বরাবরও প্রদান করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM