1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

মনোহরদীতে পল্লী বিদ্যুৎ এর লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

মনোহরদীতে পল্লী বিদ্যুৎ এর লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

নরসিংদী মনোহরদীতে দিনে এক-দেড় ঘন্টা বিদ্যুৎ সার্ভিস থেকে রেহাই পেতে চাই পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা। বৃহস্পতিবার(৩০ শে-মে)সকালে উপজেলার উত্তরাঞ্চলের বিভিন্ন গ্রামের বিদ্যুৎ গ্রাহকদের সাথে কথা বলে জানা যায়,গত কয়েকদিন যাবৎ পল্লী বিদ্যুৎ এর লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা। পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা জাতীয় দৈনিক বাংলার দূত ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কে জানান,গত সোমবার ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে মনোহরদীতে ঝড়ের দেখা দেওয়ার পর থেকে আমরা বিদ্যুৎ সংকটে ভূগছি,এরপর থেকে অত্যাধিক লোডশেডিংয়ে আমাদের জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।সারাদিনে আমরা সর্বসাকুল্যে এক-দেড় ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি।এতে করে অসহনীয় গরমে শিশুবাচ্চাসহ বয়ঃবৃদ্ধরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে।লোডশেডিংয়ের কারণে নষ্ট হচ্ছে ফ্রিজে রাখা নানা খাবার।লোডশেডিংয়ের কারণে বিছিন্ন রয়েছে নেট সংযোগ,যার ফলে কলেজে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইন আবেদন করতে পারছে না।রাতে পড়া-লেখা করতে পারছে না স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।কিন্তু পরিতাপের বিষয় বিগত ২৪ ঘন্টায় ১৫-২০ মিনিটও বিদ্যুৎ পাচ্ছি না।গ্রাহকেরা আরো জানান,আমরা সময় মতো বিদ্যুৎ বিল পরিশোধ করলেও তারা নানা ভাবে আমাদের হয়রানী করে আসছেন। অনেক সময় তারা মিটারের রিডিং না দেখে আমাদের উপর ভূতুড়ে বিল চাপিয়ে দেয় তারপরও আমরা তা নীরবে সহ্য করি। কিন্তু এখন অত্যান্ত গরমে লোডশেডিং সহ্য করার মতো নয়।এমতাবস্থায় অসহনীয় গরমে মনোহরদী উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকদের স্বাস্থ্য-সুরক্ষার কথা ভেবে লোডশেডিং বন্ধ করে সার্বক্ষণিক বিদ্যুৎ সার্ভিস চালু রাখতে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে দাবী জানান এলাকাবাসী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD