1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় নামাজ পড়তে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে নানা শ্বশুরের থানায় অভিযোগ বাউফলের নিমদী খেয়াঘাটে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থীরা, গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আটক ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন রাজশাহীতে বাসের মালামালের বক্সে মিলল ২ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ

আলাইপুর থেকে ১০ টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৪২ বার পঠিত

আলাইপুর থেকে ১০ টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর বাঘা উপজেলায় ১০টি ওয়ান শুটারগানসহ আব্দুর রশিদ ব্যাপারী (৩৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাঘা থানাধীন আলাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন পাঁকশী (গার্ড ব্যাংকপাড়া) এলাকার আইনুল ব্যাপারীর ছেলে।

র‍্যাব এর তথ্যমতে ,  আসামি আলাইপুর (নাপিতপাড়া) গ্রামস্থ তার শ্বশুর বাড়ীতে বিপুল পরিমান মাদকসহ অবস্থান করছে এমন সংবাদ পেয়ে র‌্যাব উক্ত বাড়ীতে পৌছে আব্দুর রশিদ ব্যাপারীকে গ্রেপ্তার করে এবং বসতবাড়ী তল্লাশী করে বড় টিনের বাক্সের ভিতর হতে কসটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি ওয়ান শুটারগান উদ্ধার করে।

র‍্যাব আরও জানায়, সে একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী। প্রাইভেটকার চালানোর পাশাপাশি দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র-গুলি সংগ্রহ করে এবং রাজশাহীসহ তার নিজ এলাকার সন্ত্রাসীদের নিকট খুচরা বিক্রয় করে। এছাড়া সে একজন চিহ্নিত মাদক সম্রাট। ইতিপূর্বে মাদক কারবারের কারণে একাধিক –  বার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে মাদকদ্রব্য -সহ গ্রেপ্তার হয়। সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অস্ত্রের সবচেয়ে বড় চালান বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আসামির  বিরুদ্ধে অস্ত্র আইনে বাঘা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD