বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের স্ত্রী’র ইন্তেকাল
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃআনোয়ার হোসেনের সহধর্মিণী,মাগুরা জেলা আওয়ামী ওলামা লীগের সদস্য সচিব আমজাদ হোসাইনের মাতা, সাংবাদিক তাছিন জামানের নানী আমেনা বেগম(৬৬) সোমবার(২৭মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বড়তলা নিজ গ্রামে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৯টায় বড়তলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাগুরা সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রানা আমির ওসমান, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক, মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের সদস্য সচিব সাংবাদিক রুপক আইচ, আওয়ামী ওলামা লীগের আহবায়ক মাওলানা শাহাদাত্ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM