রাজশাহীতে রিমালের কারণে হচ্ছে ঝড়বৃষ্টি
রাজশাহী ব্যুরো ঃ ঘূর্ণিঝড় বা সাইক্লোন রিমালের প্রভাবে রাজশাহীতে গতকাল রবিবার রাত হতে সকাল পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। সকাল থেকে থেমে থেমে বা কোনো সময় জোরে বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির সাথে প্রচণ্ড বাতাসের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হয়েছেন বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা ।
আবহাওয়া দপ্তর হতে বলা হচ্ছে , আজ সকাল ৯ টা পর্যন্ত রাজশাহীতে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাতাসের গতিবেগ ছিল ১০ থেকে ১২ মাইল। তবে এই বৃষ্টিপাত এখনই শেষ হচ্ছে না, রিমালের প্রভাবে ২৮ মে মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে করে রাজশাহী বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতিভারী (২৮৯ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। একইসঙ্গে ঝড়ো বাতাস বয়ে যাবে এবং তাপমাত্রা কমবে। তবে উপকূলে বাতাসের যেমন গতি থাকে, অত বেশি থাকবে না বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
এদিকে,ঘূর্ণিঝড় রিমাল শুরু হওয়ার পর থেকে এখনও রাজশাহী বিভাগে তেমনভাবে ক্ষয়ক্ষতি হওয়ার খবর কোথাও পাওয়া যায়নি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM