1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা: পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

 

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে

রাজশাহী প্রতিনিধি ঃ রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজশাহীসহ সারাদেশে সাংবাদিকেরা অব্যাহতভাবে নিগৃহীত, হয়রানি ও জূলুম-নিপীড়নের শিকার হচ্ছেন। সাংবাদিকদের মধ্যে অনৈক্যের কারণে জুলুম-নিপীড়নকারীরা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে স্বাধীন গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতায় চরম বিপর্যয় সৃষ্টির আশংকা রয়েছে। তাই পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে। শনিবার (২৫ মে) রাতে রাজশাহী নগরীর একটি অভিজাত রেস্টুরেণ্টের কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, সব বিভেদ ভুলে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত ও অধিকার আদায়সহ পেশাগত স্বার্থে দলমত নির্বিশেষে সব পক্ষের সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। সম্মানিত অতিথি ছিলেন সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো: সোলাইমান। অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম জিয়াউল কবির, প্রেসক্লাবের অন্য নেতৃবৃন্দ ও সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD