পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: শরিফুল রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি এলাকার মো: হায়দারের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: শরিফুলের বিরুদ্ধে আরএমপি'র পবা থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামি শরিফুলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ২৪ মে ২০২৪ খ্রিস্টাব্দ শুক্রবার দিবাগত রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি শরিফুল পবা থানার বড়গাছী এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল দিবাগত রাত ১ টায় অভিযান পরিচালনা করে আসামি শরিফুলকে পবা থানার বড়গাছি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM