1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

হারিয়ে যাওয়া শিশুকে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দিলো আর এম পি ডিবি পুলিশ। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

হারিয়ে যাওয়া শিশুকে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দিলো আর এম পি ডিবি পুলিশ

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঝাউতলা মোড় থেকে ৮ বছরের এক শিশুকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে আর এম পি ডিবি পুলিশ ।

গত ২৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঝাউতলা মোড়ে স্থানীয়রা কান্নারত অবস্থায় একটি আট বছরের শিশু দেখতে পায়। শিশুটি তার নাম জামিম মাহমুদ নুর বলে জানায় এবং সে তার বাবা-মায়ের সাথে চিকিৎসা নিতে এসেছে। ঠিকানা বলতে না পারায় আশেপাশের স্থানীয় লোকজন আরএমপি ডিবি অফিসে খবর দেয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন লক্ষীপুর মোড় এলাকা থেকে একটি আট বছরের শিশু তার বাবা-মা এর কাছ থেকে হারিয়ে গিয়েছে।

উক্ত সংবাদ দুটির পরিপ্রেক্ষিতে রাজশাহী ডিবি পুলিশ  রাজপাড়া থানার ঝাউতলা মোড় থেকে ৮ বছরের জামিমকে উদ্ধার করেন এবং পরবর্তীতে ডিবি অফিসে জামিমের অভিভাবকের কাছে জামিমকে হস্তান্তর করেন।

অপেক্ষার প্রহর শেষে সন্তানকে ফিরে পেয়ে তার বাবা-মা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মহোদয়কে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আরএমপি ডিবির এমন মহৎ কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD