1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

কাটাখালী থানার অভিযানে পৃথক দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

 

কাটাখালী থানার অভিযানে পৃথক দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মোস্তাফিজুর রহমান, রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার জয়পুর মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পৃথক দুইটি মামলার ৪ ও ৬  মাসের সাজাপ্রাপ্ত  এবং ১২ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ শাহিন আলী রাজশাহী মহানগরীর কাটাখালী থানার জয়পুর গ্রামের মৃত মুন্তাজ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মোহাম্মদ শাহিন আলীর বিরুদ্ধে একটি মামলায় ৪  মাসের কারাদণ্ড ও ৭ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অপর একটি মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত  দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র কাটাখালী থানায় মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাটাখালী থানা পুলিশ। গতকাল ২৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি শাহিন কাটাখালী থানার জয়পুর মাদ্রাসা মোড় এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমানের  দিকনির্দেশনায় এটিএসআই মো: ইমরুল হোসেন ও তাঁর টিম গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় অভিযান পরিচালনা করে আসামি শাহিনকে কাটাখালী থানার জয়পুর এলাকায় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD