1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেফতার দুই মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরী প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠিত মহেশপুরে সফল উদ্যোক্তা হাবিবুরের চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান সীমান্ত অপরাধ প্রতিরোধে মহেশপুরে ৫৮ বিজিবির মাইকিং, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান ফুলবাড়ীর আলাদীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ যশোর সীমান্তে বিজিবির বড় সাফল্য, ৮৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ লালমনিরহাটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের শিক্ষার্থীদের মাঝে অগ্নি নির্বাপন ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত পাঁচ দিনেও মেলেনি সিয়ামের সন্ধান, বোদায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক মুছে দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাজশাহীতে শুটারগান ও ফেন্সিডিলসহ অস্ত্র কারবারী গ্রেপ্তার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৬১ বার পঠিত

রাজশাহীতে শুটারগান ও ফেন্সিডিলসহ অস্ত্র কারবারী গ্রেপ্তার।

রাজশাহী ব্যুরো  ঃরাজশাহী জেলার চারঘাট উপজেলায় ২ টি ওয়ান শুটারগান ও ১০২ বোতল ফেন্সিডিলসহ একজন কুখ্যাত অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-৫।

২২ ই  মে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা (ঘোষপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র কারবারীর নাম মোঃ রফিকুল ইসলাম (৪২), সে পেশায় একজন রিকশা চালক। রাজশাহী মতিহার থানাধীন কাজলা (চার রাস্তার মোড়) এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তাতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত আসামী একজন এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে রিকশায় যাত্রী পরিবহণের পাশা-পাশি দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে এবং রাজশাহীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

এছাড়া গ্রেপ্তারকৃত আসামী নিজেও দীর্ঘদিন যাবত হেরোইন ও ইয়াবা সেবন করত। এরই প্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা দল গ্রেপ্তারকৃত আসামীর গতিবিধি পর্যবেক্ষণ করে। ২৩ মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন রাওথা (ঘোষপাড়া) হতে একটি বাজারের ব্যাগে ১০২ বোতল ফেন্সিডিল ও তার প্যান্টের পকেটে থাকা দুটি ওয়ান শুটার গানসহ তাকে হাতে-নাতে আটক করে।

এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD