পাটগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
মোঃ মিনাজ পাটগ্রাম প্রতিনিধিঃ
পাটগ্রামে চলতি বছরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ আওতায় ৪৭০ মে.টন ধান এবং ১৫৫২ মে.টন চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । এবারই প্রথম কৃষকের অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে।খাদ্য অধিদপ্তরের কৃষকের অ্যাপ মানুষের দোড়গোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেবার একটি নতুন সংযোজন। এ প্রক্রিয়ায় কৃষকগন সরাসরি নিজে ধান বিক্রয়ের আবেদন করবেন।উপজেলা কৃষি কর্মকর্তা তাঁর ড্যাশবোর্ড থেকে যাচাই বাছাই শেষে কৃষক অনুমোদনের পর উপজেলা নির্বাহী অফিসার তাঁর ড্যাশবোর্ড থেকে কৃষক নির্বাচনী লটারি করবেন। লটারির প্রক্রিয়াটি সম্পূর্ণ দৈবচয়ন ভিত্তিতে হয়।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, তার ড্যাশবোর্ড থেকে কৃষকদের বরাদ্দ আদেশ প্রদান করেন। উপজেলার সংগ্রহ কমিটির সভায় সভাপতি সবার উপস্থিতিতে লটারি করেন। এতে ১৫৬ জন কৃষক নির্বাচিত হন।গতকাল বুধবার দুপুরবেলা বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহের হোসেন এমপি পাটগ্রাম এলএসডিতে অভ্যন্তরীণ বোরো ২০২৪ এর শুভ উদ্বোধন করবেন।এসময় উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়,ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু,মহিলা ভাইস চেয়ারম্যান রেজওয়ানা পারভীন সুমি, উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মণ্ডল, উপজেলা এলএসডি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জোবেদ আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM