1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

পাটগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৪০ বার পঠিত

পাটগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

মোঃ মিনাজ পাটগ্রাম প্রতিনিধিঃ

পাটগ্রামে চলতি বছরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ আওতায় ৪৭০ মে.টন ধান এবং ১৫৫২ মে.টন চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । এবারই প্রথম কৃষকের অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে।খাদ্য অধিদপ্তরের কৃষকের অ্যাপ মানুষের দোড়গোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেবার একটি নতুন সংযোজন। এ প্রক্রিয়ায় কৃষকগন সরাসরি নিজে ধান বিক্রয়ের আবেদন করবেন।উপজেলা কৃষি কর্মকর্তা তাঁর ড্যাশবোর্ড থেকে যাচাই বাছাই শেষে কৃষক অনুমোদনের পর উপজেলা নির্বাহী অফিসার তাঁর ড্যাশবোর্ড থেকে কৃষক নির্বাচনী লটারি করবেন। লটারির প্রক্রিয়াটি সম্পূর্ণ দৈবচয়ন ভিত্তিতে হয়।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, তার ড্যাশবোর্ড থেকে কৃষকদের বরাদ্দ আদেশ প্রদান করেন। উপজেলার সংগ্রহ কমিটির সভায় সভাপতি সবার উপস্থিতিতে লটারি করেন। এতে ১৫৬ জন কৃষক নির্বাচিত হন।গতকাল বুধবার দুপুরবেলা বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহের হোসেন এমপি পাটগ্রাম এলএসডিতে অভ্যন্তরীণ বোরো ২০২৪ এর শুভ উদ্বোধন করবেন।এসময় উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়,ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু,মহিলা ভাইস চেয়ারম্যান রেজওয়ানা পারভীন সুমি, উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মণ্ডল, উপজেলা এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জোবেদ আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD