
বালিয়াকান্দি ( রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে এহসানুল হাকিম সাধন, ভাইচ চেয়ারম্যান পদে মনিরুজ্জামান মনির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা বেগম নির্বাচিত হয়েছেন। ২১ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী এহসানুল হাকিম সাধন ৪২ হাজার ৬ শত ৮০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মনির ৩১ হাজার ৪শত ৮০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের প্রার্থী খোদেজা বেগম ৪৫ হাজার ৭ শত ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM