1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র আনসার পোশাক পড়ে নির্বাচনের ডিউটি করছেন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র আনসার পোশাক পড়ে নির্বাচনের ডিউটি করছেন

বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম মন্ডল

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় এক স্কুলছাত্রকে আনসারের পোষাক পড়ে নির্বাচনে ডিউটি করছেন।
চাচা আলামিনের পরিবর্তে তিনি নির্বাচনে আনসারের ডিউটি করতে এসেছেন বলে ওই স্কুল ছাত্র জানিয়েছেন। তবে তিনি কিভাবে ডিউটিতে এসেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সরজমিনে মঙ্গলবার (২১ মে) সকাল ৯টায় উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনসার সদস্যের পোশাক পরে নির্বাচনে ডিউটি করতে দেখা যায় এই ৮ম শ্রেণির ছাত্র হোসাইন (১৪) নামে এক কিশোর ।

এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে বলেন,তার বাড়ি উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা বোয়ালিয়া গ্রামে।

তার বাবা জয়নাল আবেদীন আনসারের ইউনিয়ন কমান্ডার। তিনি পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

ভর্তি রোল নাম্বার ৭৮, চাচা অসুস্থ থাকায় তার পরিবর্তে তিনি ডিউটিতে এসেছেন।

তবে এই কিশোর (স্কুল ছাত্র) কি ভাবে নির্বাচন ডিউটিতে এসেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আহসান কবির বলেন,ওই শিশু কিভাবে নির্বাচন ডিউটিতে এসেছে তা আমি বলতে পারবো না। এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলতে পারবে।

এই কেন্দ্র দায়িত্ব রত প্লাটুন কমান্ডার (পিসি) মো. ইকবাল হোসেন বলেন, আনসারের তালিকায় হোসাইনের নাম নেই।

চাচা অসুস্থ থাকায় কোন লোক না পাওয়ায় তাকে আনা হয়েছে।
আজ দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD