মেহেরপুরে ফেন্সিডিলসহ ইউপি সদস্যের ছেলে মন্টু আটক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ফেন্সিডিলসহ সদর উপজেলার শোলমারী গ্রামের সাবেক ইউপি সদস্যের ছেলে মন্টুকে আটক করেছে সদর থানা পুলিশ।
আটক মন্টু শোলমারী গ্রামের সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেনের ছেলে।
গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়ার নেতৃত্বে সোমবার দিবা গত মধ্যরাতে শোলমারী গ্রামে অভিযান চালান। এ সময় মন্টুর বাড়ি থেকে ২ বোতল ফেন্সিডিল সহ মন্টুকে আটক করা হয়।
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, গোপন সূত্রে খবর পেয়ে শোলমারি গ্রামে মন্টুর বাড়িতে দীর্ঘ সময় অভিযান চালিয়ে নান্দার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM