তানোরে ট্রাকের চাপাই শিশুর মৃত্যু।
মোঃ আজিজুর রহমান, তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে দ্রুতগামী ট্রাক চাপায় ৭বছরের শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।সোমবার ২০ ই মে সকালে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চিনাশো মোড়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনাটিতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত শিশুর নাম মাহফুজ (৭)।সে পাঁচন্দর ইউপির চিনাশো গ্রামের মহাসেন আলীর পুত্র।
ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ,নিহত শিশু মাহফুজ সকালে অন্য শিশুদের সাথে মেইন সড়কে তালশাঁস খাওয়ার জন্য যান।এসময় রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে তানোরের উদ্দেশ্যে মুন্ডুমালা থেকে আসা দ্রুতগ্রামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে ঘটনাস্থলেই মারা যান শিশু মাহফুজ।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম গণমাধ্যমকে জানান,সকাল সকাল একটি ট্রাক শিশু মাহফুজ কে চাপা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই মারা যান শিশু মাহফুজ। এঘটনায় থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাকটির সন্ধান পায়নি পুলিশ। তবে ওসি আব্দুর রহিম জানান ট্রাকটির সন্ধান এর জন্য জোর প্রচেষ্টা চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM