গাজীপুর থেকে ওসমানীনগরের ১৩ মামলার পলাতক আসামী স্বামী স্ত্রী গ্রেফতার।
আতাউর রহমান কাওছার, ওসমানীনগর
সিলেটের ওসমানীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে গাজীপুর থেকে ১৩ মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ৯টি সাজা পরোয়ানাভুক্ত আসামী এবং বাকি ৪ টি বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
গ্রেফতারকৃতরা হলেন স্বামী-স্ত্রী পিংকু দেব (৪৫) ও মিলি সরকার (৩৫)।
গত ১৮ই মে, ২০২৪ তারিখ দুপুরে গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাঘের বাজার এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হকের (আইজিপি ব্যাজ প্রাপ্ত) তত্ত্বাবধানে এসআই শফিকুল ইসলাম এবং এএসআই আব্দুর রহিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের ১৯শে মে, ২০২৪ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM