দিনাজপুর নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেম প্রকল্পের আওতায় মৌলিক পুষ্টি ও এগ্রোইকোলজি বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
সাবু রায় ( বিকে) জেলা প্রতিনিধি দিনাজপুর
নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেম - নাইস প্রকল্পের অধীনে দিনাজপুরে ২ দিন ব্যাপী মৌলিক পুষ্টি ও এগ্রোইকোলজি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন হলো দিনাজপুরের এনজিও ফোরামের সভাকক্ষে ১৫ মে ২০২৪ ইং তারিখে সকাল ১০ ঘটিকায়। সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইন এবং এগ্রিকালচার এর অর্থায়নে ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এর আয়োজনে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল। ২ দিন ব্যাপী প্রশিক্ষন কার্যক্রমে দিনাজপুর পৌর পুষ্টি সমন্বয় কমিটির ২৬ জন সদস্য অংশগ্রহন করে। প্রশিক্ষণ কার্যক্রমে ১ ম দিবসে এগ্রো ইকোলজির ধারনা এবং অনুশীলন, খাদ্য, ও পুষ্টি, অনুপুষ্টি উপাদান ভিটামিন এ এবং আয়রোন শরীর পুষ্টিগত যত্ন ও সেবা, জৈব কৃষির মাধ্যমে শাক সবজি চাষ, খামার জাত সার উৎপাদন কৌশলে এবং শিশুর জন্য মায়ের বুকের দুধের গুরুত্ব এবং শিশুর বাড়তি খাবার বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষন কার্যক্রমে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ নাজিরুল ইসলাম এবং আসমা আক্তার।
প্রশিক্ষন কার্যক্রমে পৌর পুষ্টি সমন্বয় কমিটির সদস্য কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম দিনাজপুর জেলা শাখা কমিটির সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী যাদব চন্দ্র রায় অংশগ্রহন করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM