মোঃ সুজন খন্দকার, স্টাফ রিপোর্টার ঃ রাজশাহী নৌ-অঞ্চলের পুলিশ সুপার "মোঃ রুহুল কবীর খান" এর সার্বিক দিক নির্দেশনায় পদ্মা ও যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি সদস্যরা।
তারই ধারাবাহিকতায় রবিবার ১৯শে মে দুপুরে পদ্মা নদীর চর তারাপুর এলাকায় এক অভিযান পরিচালনা হয়।
এসময় পদ্ম নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার সময় হাতেনাতে মোঃ উম্মত সেখ (২২) নামে একজন গ্রেফতার করেছে নৌপুলিশ। সে কুষ্টিয়া জেলার কুমারখালি থানার শিলাইদা জোরালপুর গ্রামের মৃত্যু সেকেন আলি সেখের ছেলে। এসময় তার কাছ থেকে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। সেইসাথে ঘটনা স্থল থেকে ধৃত আসামীর সঙ্গে থাকা আরও ৬জন আসামীকে পলায়ন করে।
এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি সর্বসময় অভিযান অব্যাহত রেখেছে। বালু উত্তোলন করার সময় পলাতক আসামীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM