বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় গুলিবিদ্ধ হয়ে একগৃহবধু আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বীরগ্রাম এলাকায় সিএনজি যোগে যাওয়ার সময় দুর্বৃত্তের ছোড়া গুলি মহিলাটির মুখে লাগে এবং ২-৩ টি দাঁত পরে যায়।
আহত গৃহবধু, বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকার শফিকুল ইসলামের স্ত্রী মোছা. জুলেখা বেগম (৪০)।
পরে আহত ওই গৃহবধুকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM